প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫

হাজীগঞ্জে মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতি বছর এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে গত ২১ জুলাই,সোমবার মাদ্রাসা ও ভোকেশনাল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইনের সভাপতির বক্তব্যে তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক ও কলেজের বৈশিষ্ট্য ও বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মোহাম্মদ মাকছুদুর রহমান, শ্রীকৃষ্ণ দে, মো. সেলিম মিয়া,মো. বেলাল হোসেন ও মো. আতিকুর রহমান, অভিভাবকদের মধ্যে মো. জসিম উদ্দিন ও সোহেল আহমেদ চৌধুরী, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,শেখ নুরজাহান আক্তার ও ফারিহা।

প্রভাষক মো. মাসুদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন,শেখ মিজানুর রহমান ও গীতা থেকে পাঠ করেন শুভ রঞ্জন দাস।

বক্তব্যের পূর্বে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বক্তব্য শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য অতিথি,কলেজের শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন