প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পাঁচ কৃতী শিক্ষার্থীর মাঝে এসইডিপির সনদ ও ক্রেস্ট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫

হাজীগঞ্জে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পাঁচ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর অধীনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ হোসেন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ,বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান আশ্রাফী,হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অধ্যক্ষদের মধ্যে কাজী আবু তাহের আহমদ উল্যাহ, খোদেজা বেগম, প্রধান শিক্ষকদের মধ্যে দীপক চন্দ্র দাস ও মো. মনিরুজ্জামান পাটওয়ারী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,গাজী সালাউদ্দিন ও মো. মাহবুব আলম,কৃতি শিক্ষার্থীদে মধ্যে বক্তব্য রাখেন,মো. ফাহাদ গাজী,সাইমা নুসরাত,অধ্যয়নরত শিক্ষার্থী সাকিয়া বিনতে আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন,শিক্ষার্থী মো. শফিউল আলম ও গীতা থেকে পাঠ করেন জয়িতা সাহা।

এসময় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক,ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য,অভিভাবক,কৃতি ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন