প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫

আজ শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর সোমবার (২১ জুলাই ২০২৫) চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ২১ জুলাই ঈদুল আজহার দিন সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী শাহরাস্তি উপজেলা বিএনপির ১৮ বছর যাবৎ সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুব কমপ্লেক্সের উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, যা বর্তমানে যুবদল হিসেবে পরিচিত।

 

তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। অনিয়ম ও দুর্নীতির সাথে তিনি আপস করতে পারবেন না বলে তিনি ২০১৮ সালের ২১ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। সোমবার তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন