প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫

‘পানি লাগবে পানি’ মুগ্ধের পানি বিলানো, আবু সাঈদের সেই আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত ৩৬ জুলাই, স্বাধীন গণভবনসহ জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন উল্লেখযোগ্য মুহুর্তগুলো চাঁদপুর শহরের দেয়ালগুলোতে ভেসে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের রংতুলি আঁচড়ে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের রঙিন এসব গ্রাফিতি।

 

রোববার (২০ জুলাই) শহরের চাঁদপুর সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় এমন দৃশ্যই চোখে পড়ে।

 

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে।

 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আর ইমরান খাঁন, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ প্রশাসনের কর্মকর্তারা গ্রাফিতি আঁকা স্থান পরিদর্শন করেন। অতিথিরা সীমানা প্রাচীরে অঙ্কিত প্রতিযোগিতার গ্রাফিতি ও চিত্রাঙ্কনগুলো ঘুরে দেখেন এবং এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন