প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইসলামিক ফাউন্ডেশনের সচিব হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪

ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ ইসমাইল হোসেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে তিনি পরিকল্পনা কমিশনের উপ-প্রধান, জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (প্রসাশন ও পরিবীক্ষণ), সরকারী মূদ্রনালয় (বিজি প্রেস) এর উপ-পরিচালক ও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-পরিচালক (উপ-সচিব) হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ ইসমাইল হোসেন কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সৈয়দপুর (শাসনপাড়া) কাজী বাড়ীর বিশিষ্ট সমাজ সেবক মাওলানা এবিএম আবুল খায়ের মাষ্টারের সুযোগ্য সন্তান।

জানা গেছে,মোহাম্মদ ইসমাইল হোসেন ২০০৫ সালের জুন মাসে সাতক্ষীরা জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে সর্ব প্রথম চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা, ফরিদপুরের নগরকান্দা ও শরীয়তপুরের জাজিরা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, খাগড়াছড়ি জেলার বোয়ালছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও লক্ষীপুর জেলার এডিসি হিসেবে অত্যন্ত সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ ইসমাইল হোসেন ১৯৯১ সালে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলজে কলজে এইচএসসি পাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স-মাষ্টার্স অধ্যয়ন শেষে ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিয়োগ লাভ করেন।

মোহাম্মদ ইসমাইল হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সচিব হিসেবে পদায়ান (নিয়োগ) হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়াসহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন