প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রা কর্মসূচি উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।

এর অংশ হিসেবে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় একটি শান্তিপূর্ণ  সমাবেশ করেন এনসিপি।

 

এই সমাবেশ কে ঘিরে নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগ ও আওয়ামী-লীগ কর্তৃক বর্বরোচিত হামলা, ভাঙচুর ও নিহতের ঘটনায় চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর গভীর উদ্বেগ তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

 

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর শহরের সরকারি আহসান আলী স্কুল মাঠ থেকে মিছিলটি ছায়াবানী মোড়, সরকারি কলেজ হয়ে বাস স্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খান।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল।
এসময় তিনি বলেন “গণতান্ত্রিক আন্দোলনের অধিকার হরণ করে নিষিদ্ধ ছাত্রলীগ,আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন যে সহিংস ও চরম স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, তা স্বাধীন দেশের নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন