প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে দেয়ালে দেয়ালে জুলাই গ্রাফিতি অঙ্কন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে দেশের শহীদ ও আহতদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন চাঁদপুরের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি আঁকার কার্যক্রম চলছে।

শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ের দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে জুলাই মাসের তাৎপর্য, ইতিহাস ও সাংস্কৃতিক চেতনার নানান দিক। শিক্ষা ও সংস্কৃতির সংমিশ্রণে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ।

 

এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

শিক্ষকদের মতে, এ ধরনের চিত্রায়ন শিক্ষার্থীদের ভেতর দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। তথ্যপ্রযুক্তির এ সময়ে এসে শিক্ষার্থীরা সব সময় ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে কিছু শিখতে উদ্বুদ্ধ করবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন