প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫

চাঁদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যাতিক্রম। তিনি গ্রামের মধ্যবৃত্ত পরিবারের ছেলে এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যে কোন আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে রূপ দেয়। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গনতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।

বক্তব্য দেন, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, আজকে এই শহীদ দিবসে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম। একজন মা তার সন্তান শহীদ হওয়ার যে বাস্তব কথা তুলে ধরেছেন, তা শুনে আসলে চোখের পানি চলে আসে।

আরও বক্তব্য দেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল ও জুলাই মঞ্চের আহবায়ক জাকির হোসেন প্রমুখ।

 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিমের সঞ্চালনায় জুলাই শহীদদের স্মরণে শহীদ পরিবারের মধ্যে স্মৃতিচারণ করেন শহীদ নিশান খানের মা রওশনারা, শহীদ সাজ্জাদ হোসেন এর বাবা জসিম রাজা, জুলাই যোদ্ধা জনাব জাকির হোসেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন