চাঁদপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১২৬ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেল চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া এ বাজেট ঘোষণা করেন।
চলতি অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট ধরা হয়েছে ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৭৫ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৭৮ কোটি ৪৬ লাখ ১ হাজার ৬৬৬ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া। এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুল ইসলাম কাজী রাসেল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা উপস্থিত ছিলেন।