প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সাংবাদিক আমরুজ্জামান সবুজ আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫

শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

রোববার (১৩ জুলাই ) রাত ১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন কণ্যা, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।‌

সৈয়দ আমরুজ্জামান সবুজ শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির কৃতি সন্তান।

বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল,সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ সকল সদস্য বৃন্দ। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ পরিবারের পক্ষ থেকে তাহার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ সংগঠনের সদস্যবৃন্দ।

সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের পক্ষ থেকেও তাহার গভীর শোক জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন