প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

প্রায় দুই মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া মহামায়া মাদ্রাসার ছাত্র মুজাহিদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫

দুই মাসেও সন্ধান মিলেনি মহামায়া মাদ্রাসার নিখোঁজ হওয়া ছাত্র মোঃ মুজাহিদ এর। এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে খোঁজ খবর রাখা অব্যাহত হয়েছে। কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সে বেঁচে আছে কিনা এ দুশ্চিন্তায় দিন দিন আহাজারী বাড়াছে তার পিতা মাতা সহ আত্মীয় স্বজনদের। তবে তার পরিবারের সাথে কারো কোনো শত্রুতা নেই বলে জানান মুজাহিদের পিতা হোটেল বাবুর্চি মোঃ জামাল মিজি।

এব্যাপারে তিনি চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী তালিকাভুক্ত করেছেন।

মোঃ মুজাহিদ চাঁদপুর সদর উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। বয়স আনুমানিক ১২বছর হবে।

তার গ্রাম কোটরাবন্ধ, পোঃ মহামায়া বাজার,থানাঃ মতলব দক্ষিণ,জেলা চাঁদপুর। সে গত ১৯মে বুধবার বিকেল ৫টায় (নির্ধারিত সময় ৫-৭টা) প্রতিদিনের ন্যায় উক্ত মাদ্রাসা মাঠে খেলতে নেমে আর মাদ্রাসায় ফিরে যায় নি। হারানোর সময় সে পায়জামা ও পাঞ্জাবী পরিহিত ছিল। হারানোর একদিন পর তার পিতা জামাল মিজি চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী তালিকাভুক্ত করেছেন। যার নং ১৪৭২। তারিখঃ ২১/০৫/২০২৫ইং। উক্ত ছেলেটির সন্ধান পেলে নিম্মোক্ত মোবাইল নাম্বারে কল দিয়ে সহযোগিতা করার বিনীত অনুরোধ রইল। 01872572224, 01819197946।

জানা যায়,প্রতি দিনের ন্যায় ঐদিনও মাদ্রাসা থেকে বিকেল বেলা খেলার সময় পেয়ে মাঠে খেলতে আসে। পরে সন্ধ্যায় আর মাদ্রাসায় যায় নি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন