প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার শহীদ হালিম দিবস উপলক্ষে আলোচনা সভা

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫

“সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” শাহরাস্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার আয়োজনে শহীদ হালিম দিবস উপলক্ষে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। (১২ জুলাই ২০২৫) শনিবার সকালে মেহের রেলস্টেশন শুভ হোটেল এন্ড রেস্টুরেন্টের ২য় তলা এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের
উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ জালাল উদ্দিন কাছেমী

অধিবেশনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম এম.এ।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ কামরুল হাসান (বাবু)
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার সভাপতি খাজা মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের  সঞ্চালনায়

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসেন মাহমুদ,
সহ-সাধারণ সম্পাদক মুফতি ফজলুল কাদের বাগদাদী, বাংলাদেশ ইসলামী যুবসেনা কুমিল্লা জেলার সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী যুবসেনা শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি শাহজাদা মোঃ বদরুদ্দোজাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মোঃ সাইফুদ্দিন।
অধিবেশনে আগামী ২৫-২৬ দুই বছরের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ও হাফেজ  মোহাম্মদ আল-আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় ও আগামী দিনের”সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য”  আমাদেরকে কাজ করতে হবে। এবং সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে  সকলের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত কমিটি বৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন