প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫

হাইমচরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার নীলকমল ইউনিয়নের সাবেক উকিলকান্দি গ্রামের পূর্ব পাশের নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশের নীলকমল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার বলেন, নদীতে ভাসতে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গেছে।

 

 

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ফরেনসিক বিভাগের মতামতের অপেক্ষায় আছেন তারা।

নীলকমল নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস বলেন, লাশটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে তদন্ত আরও সহজ হবে এবং মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন