প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মিটফোর্ড ও চাঁদপুরের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিটফোর্ডের ঘটনা দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি চাঁদপুরে ঘটে যাওয়া ঘটনায় দোষীদের গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। কিছু ক্ষেত্রে অপরাধী ধরার গতি ধীর হলেও আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়।

 

আজ (শনিবার, ১২ জুলাই) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। হামলাকারীরা ইট, রড, কংক্রিট ও পাথর দিয়ে তাকে আঘাত করে এবং শরীরের ওপর লাফিয়ে মৃত্যু নিশ্চিত করে। এই নৃশংস হত্যাকাণ্ডে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট সংগঠনগুলো তাদের বহিষ্কার করেছে।

অন্যদিকে, চাঁদপুর শহরের মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ইমাম বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ অব্যাহত রাখবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন