প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে পুড়িয়ে দেওয়া হলো কোটি টাকার নিষিদ্ধ জাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫

চাঁদপুরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য কোটি টাকা।

 

শুক্রবার (১১ জুলাই) সকালে এ তথ্য জানান সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সকালে শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করে। এসময় শ্রমিকরা ভ্যানে বহন করা অবস্থায় কারেন্টজালগুলো জব্দ করে।

দুপুরে জব্দকৃত প্রায় ৬ লাখ মিটার জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

 

জালগুলো বিক্রির জন্য বাজারের কোনো ব্যবসায়ীর গোডাউনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলো। তবে কেউ মালিক দাবি না করায় জড়িতদের আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন