প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে দেশীয় অস্ত্র’সহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে তাদের উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদের হাজীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে যৌথ বাহিনী।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন