প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৭ জন পেলো চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আর্থিক চিকিৎসা সহায়তার চেক বিতরণ করছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানায়
ক্যান্সার, কিডনি, লিভার, হার্টসহ জটিল রোগে আক্রান্ত উপজেলার ৮৭ জন রোগী ৫০ হাজার টাকা করে ৪৩ লাখ ৫০ হাজার টাকার সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা পেয়েছেন। বুধবার (৯ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি রোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন সময়ে জটিল ও কঠিন রোগে আক্রান্তদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আবেদনকৃত অনেকেই ইতোমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাকের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, আইসিটি কর্মকর্তা শাহজাহান ও যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে ৪টি এতিমখানায় ১০ লক্ষ ৮ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন