হাজীগঞ্জে অসহায়, দুস্থ উপকারভোগীদের মঝে হুইল চেয়ার, ভ্যানগাড়ী ও অর্থ সহায়তা বিতরণ করলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
হাজীগঞ্জের সমাজসেবা কার্যালয় থেকে আর্থিক সহায়তা ১৩ জন পেলেন মোট ৫৫ হাজার টাকা, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ৫ জন প্রতিবন্ধীকে ৫টি হুইল চেয়ার ও উপজেলা পরিষদ থেকে একজনকে ১টি ভ্যানগাড়ী বিতরণ করেন তিনি।
৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে হুইল চেয়ার, ভ্যানগাড়ী ও অর্থ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারি কমিশনার(ভূমি) রিফাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাসান মাহমুদ ও হাজীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা নূর আজম শরীফ প্রমুখ।