প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫

চাঁদপুরের সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার ও ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৬ পিস বিদেশি মদ উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িতরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়। একই রাত সদর উপজেলার জাফরাবাদ এলাকা হতে মাদক কারবারি মো. মাসুদ গাজী (৩৮) এবং মো. শামীম হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ পিস ইয়াবা ট্যাবলেট।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় অপর অভিযানে মোখলেছুর রহমান (৩২) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

 

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গ্রেফতার মাদক কারবারি ও জব্দ করা মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিজ নিজ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন