প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫

রবিবার যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শাহরাস্তি  উপজেলা কালিবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে।

দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টে ৬টি দল অংশ নিয়েছে।
নক আউট পর্বে ৪টি দল বাদ পড়েছে।

ফাইনাল খেলায় অংশ নিয়েছে কিশোর কন্ঠ পাঠক ফোরাম বনাম পৌরসভা ১১ নং ওয়ার্ড আন- নূর ইসলামী ফ্রেন্ডস ক্লাব পাঠাগার ।

আন- নূর ইসলামী পাঠাগার ফ্রেন্ডস ক্লাব ২-০ গোলের ব্যবধানে কিশোর কন্ঠ পাঠক ফোরাম দলকে হারিয়ে জয় লাভ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ ফুটবল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর ৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর জামায়েত ইসলামের আমির মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা যুব ও ক্রীড়া সংসদের সভাপতি জিহাদুল ইসলাম শামীম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম ,
শাহরাস্তি পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আক্তার  হোসেন শিহাব সহ সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় দুইটি গোলের মধ্যে আন- নূর ইসলামী ফ্রেন্ডস ক্লাব পাঠাগারের পক্ষে আব্দুর রহমান আরজু ১টি এবং তানভীর ১ টি গোল করে দলকে এগিয়ে নেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি ভাল কাজ করতে হবে, স্বাস্থ্য সুরক্ষা রাখতে ক্রিয়া চর্চা করতে হবে। দেশের আর্থসামাজিক উন্নয়নে যুবকদের সম্মিলিতভাবে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন