প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় ফল মেলা ২০২৫ উদযাপন হয়েছে।

১ জুলাই মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তারের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে  জাতীয় ফল মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নিরুপম মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাব, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহাজাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাছান, নির্বাচন কর্মকর্তা পারভেজ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন, দারিদ্র বিবেচন কর্মকর্তা মোঃ শাহাজাহান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা আক্তার দেশীয় ফলের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি জানান, প্রায় সকল ধরনের দেশীয় ফল এখন শাহরাস্তিতে উৎপাদিত হচ্ছে। যে কোনো সমস্যায় সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ।

ফল প্রদর্শনী শেষে অতিথিবৃন্দ দেশীয় ফলের স্বাদ গ্রহণ করেন। উপস্থিত সকলেই দেশীয় ফলের গুণাগুণ ও উৎপাদনের কলাকৌশল জানতে ব্যাকুল হয়ে পড়েন
কৃষি উপকরণ প্রদর্শনী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পণ্য প্রদর্শনী এবং নার্সারি নিয়ে স্টল অংশগ্রহণ করেছে।

এই মেলা কৃষক, উদ্যোক্তা এবং দর্শনার্থীদের জন্য দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কৃষি উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং দেশীয় ফলের প্রচার ও প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপস্থিত ছিলেন কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপসহকারী কৃষি অফিসার, বিভিন্ন ইউনিয়নের কৃষক / কৃষানি বৃন্দ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন