প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫

আসুন পরিবেশ বাঁচাই ,বেশি করে গাছ লাগাই, একটি গাছ কাটার আগে, দশটি গাছ লাগাই এই স্লোগানকে সামনে রেখে ৪ জুলাই শুক্রবার শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ও টামটা দাখিল মাদ্রাসা চত্বরে ফলোজ ও ঔষধি গাছের চারা রোপন এবং শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর প্রধান উপদেষ্টা সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক এইচ.এম. বদিউজ্জামান ভূইয়া , টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম , শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের উপদেষ্টা চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ শাহপরান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্টের দলনেতা গাজি নাবিদ ইশতিয়াক, আবদুল্লাহ নাবিদ, দলনেতা -২, মেহেরাব হোসেন শান্ত , বি.প্র. আইসিটি মিডিয়া, শাহরিয়ার নাফিজ, বি.প্রঃ প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ,
আরাফাত হোসেন , বি.প্র.তহবিল সংগ্রহ , রাকিব হোসেন, দুর্যোগ বিভাগের প্রধান, জাহিদ হাসান বিভা.প্রধান-প্রশিক্ষণ সহ-শিক্ষা কার্যক্রম, মারুফ মজুমদার বিভা.উ.প্রধান-প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম, চয়ন যুব সদস্য বৃন্দ।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত অতিথিরা বলেন ক্ষণিকের জীবনে ভালো কাজের বিকল্প নেই, আসুন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি যুব রেড ক্রিসেন্ট এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। শিক্ষার পাশাপাশি প্রতিদিন অন্ততপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ভাল কাজ করি। বৃক্ষরোপনের মধ্য দিয়ে সবুজ বনায়ন গড়ে তুলি। গাছের চারা লাগালেই শুধু হবে না গাছের পরিচর্যা করতে হবে। ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন