প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে পানিতে ডুবে ১২ বছরের কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে সিহাব (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশীয়ালী ইষাদী বাড়িতে এ ঘটনা ঘটে।

সিহাব ওই বাড়ির এনায়েত হোসেনের ছেলে। সে শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, সিহাব ছোটবেলা থেকেই খিঁচুনি রোগে ভুগছিল। বুধবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ খিঁচুনির শিকার হয় এবং পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিহাবের চাচা ও উপজেলা যুবদলের নেতা সুমন বলেন, “আমার ভাতিজা ছোটবেলা থেকেই খিঁচুনির রোগে ভুগছিল। আজ গোসল করতে নেমে খিঁচুনি ওঠে এবং সে ডুবে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন