প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫

চাঁদপুরে বসতঘরে বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে মারা গেছেন। বুধবার (২ জুলাই) দুপুর ২টায় সদর উপজেলার কর্দি পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় মৃতরা হচ্ছেন- আব্দুর রব (৭০) ও তার ছেলে মো. সায়েম (২৫)।


মৃতদের স্বজন আহমেদ কবির জানান, তার চাচা নিজ হাতে বসতঘরের বৈদ্যুতিক পাখা মেরামত করতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে পাশে থাকা ছোট ছেলে বাবাকে রক্ষা এগিয়ে যায়। এতে বাবা ও ছেলে ২ জনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।


এ ঘটনার পর তারা দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক হানিফ মাহমুদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই এ দুজন মারা যান।
এদিকে, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এই বিষয় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন