প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি-বাংলাদেশ সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায় এই লক্ষ্যে বিনিয়োগকারী এবং প্রবাসী সাংবাদিক সহ রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ইকোনমি কাউন্সিলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় – সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে উপস্থিত বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন , প্রবাসের মাটিতে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান, পাশাপাশি বাংলাদেশেও বিনিয়োগ করার জন্য অনুরোধ জানান।

বিনিয়োগকারীদের প্রশ্নের জবাবে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর রেজা ই রাব্বি দক্ষ জনশক্তি তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইকোনমি কাউন্সিলর তার বক্তব্যে বলেন বাংলাদেশী বিনিয়োগ কারীদের সর্বপরী অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে লাভজনক করার উদাত্ত আহ্বান জানান।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মোঃ রেজাউল করিম, কাউন্সেলর মোঃ জামিরুল ইসলাম, লেবার প্রথম সচিব মোঃ আলমগীর হোসেন ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন ,এ এস ট্রাভেল এন্ড ট্যুরিজাম এজেন্সির কর্ণধার শামীম আল-আমীন ,
সানসিটি পলিক্লিনিকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন আরমান, তরুণ উদ্যোক্তা আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান মোঃ আইয়ুব তুষার , উদ্যোক্তা আব্দুস সাত্তার, উদ্যোক্তা মীর হোসেন সহ সভায় দূতাবাসের উর্ধতন কর্মকর্তা, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্য সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন