প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক পদে শাওন পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হোসেন অপু নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের লাইব্রেরি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আলম পলাশ, নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা ও মো. মাসুদ আলম দায়িত্ব পালন করেন।

 

নির্বাচিত এই পরিষদ ২০২৫ ও ২০২৬ সালের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

 

নির্বাচনে বিজয়ীরা হলেন-সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম (চাঁদপুর কণ্ঠ), সিনিয়র সহ- সভাপতি এস এম সোহেল (ইলশেপাড়), সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক (চাঁদপুর দর্পণ), সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম (চাঁদপুর প্রবাহ), যুগ্ম সম্পাদক সজিব খান (ইলশেপাড়)।

সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু (চাঁদপুর খবর), কোষাধ্যক্ষ শেখ আল মামুন (চাঁদপুর বার্তা), দপ্তর সম্পাদক মানিক দাস (ইলশেপাড়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল হক (মেঘনা বার্তা), সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী (চাঁদপুর খবর)।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছে-এম এ লতিফ (আমাদের সময়), কেএম মাসুদ (মতলবের আলো), অভিজিত রায় (আদি বাংলা) ও মিজানুর রহমান লিটন (আলোকিত চাঁদপুর)।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন