প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫

ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ এক নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজ সোমবার (৩০ জুন) ভোরে উপজেলার পশ্চিম চরমদুঃখিয়া ইউনিয়নের বিশকাটালী গ্রাম থেকে মাজহারুল ইসলাম নিরু (৪১) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা গ্রেপ্তার হন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘নিরু সরকারের নিষিদ্ধ ঘোষিত ওই ছাত্র সংগঠনের উপজেলা কমিটির সহসভাপতি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং একাধিক মামলা রয়েছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

তিনি আরো বলেন, ‘বেশকিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন নিরু। এরমধ্যে বিশকাটালী গ্রামে অবস্থান করছেন তিনি। পুলিশের কাছে এমন খবর আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিরু বিশকাটালী গ্রামের মৃত আব্দুস সোবহান মিজির ছেলে।

 

এদিকে, আজ সোমবার দুপুরে চাঁদপুরের আদালতে হাজির করা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিরুকে। পরে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন