প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে দেশি অস্ত্র’সহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. আলী হোসেন (৩৮) নামে মাদককারবারি গ্রেপ্তার হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল ইসলাম খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ জুন)  দিনগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের পাঁচানি নেদামদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় অস্ত্র, দুটি ছুরি উদ্ধার করা হয়।

 

জব্দকৃত দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা‌।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন