প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

এনসিপির চাঁদপুর জেলা সমন্বয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

 

রোববার রাতে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মো. মাহবুব আলমকে। এ ছাড়া যুগ্ম সমন্বয়কারী হয়েছেন খান মো. নিয়াজ মোর্শেদ, আরিফুল ইসলাম, আমান উল্লাহ, শরীফুল ইসলাম, তামিম খান, মো. নবীর হোসেন ও মো. ফরহাদ আহমেদ আলী।

 

সদস্য করা হয়েছে মো. মোকলেসুর রহমান, মো. তাফাজ্জল হোসেন, সৈকত হোসেন আমিন, খাজা মাঈনুল ইসলাম, আহমেদ সজীব, আবদুল জাব্বার, আজিজুল হক, ডি এম আলাউদ্দিন, হেলাল উদ্দিন, মো. ইমাদুল ইসলাম, মো. ইয়াছিন জামিল, খালিদ মাহমুদ, নাজমুল শুভ, রেদওয়ান হোসেন, মুফতি মাহমুদ হাসান, মো. রাকিবুল হাসান, নুরুজ্জামান রুবেল, মো. শাহজাদা জামান ছাকিব ও জান্নাতুল নাইমাকে।
আহ্বায়ক কমিটি গঠন না করা পর্যন্ত আগামী তিন মাস এই কমিটি দায়িত্ব পালন করবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন