প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন দুইদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলার আসামি জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে তাকে হাজির করা হয়।

 

সেখানে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইয়াসিন আরাফাত।

 

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া।

 

তিনি বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে। ওই দিন তাকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পতিত শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

 

 

আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, নাছির উদ্দিন আহমেদ কোনো মামলায় এজাহারনামীয় আসামি না। গত ২ জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। এরপর আনা হয় চাঁদপুরে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন