প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে চলাচলের পথ বন্ধ: এলাকাবাসীর জীবনযাত্রা সংকটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাগৈ দক্ষিণ পাড়ায় একদল অসহায় মানুষের জীবন যেন থমকে গেছে। চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় ওই এলাকার ৪টি হিন্দু ও ৩টি মুসলিম পরিবার চরম মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে।

এ ঘটনায় ওই গ্রামের যুগী বাড়ির মৃত মরণ চন্দ্র দেবনাথের স্ত্রী স্বপ্না রানী বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে , এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে-মেয়েদের প্রভাবে দিঘির উত্তর পাড়ের ঝুগি বাড়ির আশেপাশে বসবাসরত ৪ হিন্দু ও ৩ মুসলিম পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মৃত মরন দেবনাথের ছেলে অন্তর দেবনাথ বলেন, পূর্ব পুরুষ থেকে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করি, হঠাৎ করে মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ খাজার নেতৃত্বে আমাদের চলাচলের রাস্তাটিতে কাট ও বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেয়।

আরেক ভুক্তভোগী বাকী বিল্লাহর পুত্র ওমর ফারুক বলেন, এলাকায় মোহাম্মদ খাজা তাসের রাজত্ব কায়েম করেছে, ৫ই আগষ্টের পর তিনি গা ঢাকা দিয়েছেন। তার ২ বোন মানছুরা বেগম কিসেম ও মিসেস জোছনা বেগমের সহায়তায় আমাদের চলাচলের পথটি বন্ধ করে দিয়েছে।

তিনি আরো জানান, বিগত দিনে বন্ধ করে দেয়া রাস্তায় সরকারি বাজেটে সংস্কার ও করা হয়। আলমগীর হোসেনের স্ত্রী ফেরদৌসী আক্তার জানান, আমাদের একমাত্র পথ বন্ধ করে দেয়ায় আমাদের বাচ্চারা স্কুল কলেজে যেতে পারছে না। আমরা চলাচল করতে খুবই সমস্যা হয়।

অভিযুক্ত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ খাজার বক্তব্য নিতে না পারলেও তার বোন মানছুরা বেগম কিসেম ও জোসনা বেগম বলেন, অভিযোগের এ রাস্তাটি আমাদের ক্রয়কৃত সম্পত্তির অংশ।আমরা কারো চলাচের রাস্তা বা জমি দখল করি নাই।

জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, জানান, ঘটনাটির বিষয় কেহ অভিযোগ পেয়েছি , প্রয়োজনীয় আইনি ব্যবস্হা নিব।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি ছিল তাদের একমাত্র চলাচলের পথ। বর্তমানে রাস্তা বন্ধ থাকায় বয়স্ক ও শিশুসহ অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রাস্তা বন্ধ করে জনগণের জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছেন। ভুক্তভোগীরা বারবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

অবিলম্বে রাস্তাটি খুলে দিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপ চান, যেন ভবিষ্যতে আর কেউ এমনভাবে মানুষের জীবনকে জিম্মি করতে না পারে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন