প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চবি’তে মাসব্যাপী তরুণ লেখক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চাঁদপুর ট্রিবিউন রিপোর্ট:
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায় এই প্রতিপাদ্য’কে সামনে রেখে মাসব্যাপী তরুণ লেখক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

রবিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সম্মেলন কক্ষে সাহিত্য: রচনা ও সম্পাদনার কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পত্রিকায় লেখালেখি বিষয়ক “মাসব্যাপী তরুণ লেখক প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও চট্টগ্রাম দৈনিক আজাদী পত্রিকার সহযোগী সম্পাদক রাশেদ রউফ।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুজন আরিফ।

অনুষ্ঠিত মাসব্যাপী তরুণ লেখক প্রশিক্ষণ কর্মশালায় তরুণ লেখকদের লেখার মানোন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালাটি তরুণ লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল, যেখানে তারা তাদের লেখনীশৈলী উন্নত করতে এবং নতুন কিছু শিখতে পেরেছে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণ লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করা এবং তাদের লেখার মান উন্নয়ন করা।

কর্মশালায় অভিজ্ঞ লেখক ও সাহিত্যিকরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান তরুণ লেখকদের সাথে ভাগ করে নিয়েছেন। বিভিন্ন সেশনে আলোচনা, ওয়ার্কশপ এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই কর্মশালা তরুণ লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের সাহিত্যিক জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন