প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়নের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: ইঞ্জি. মমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা বাজারে ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এ সময় তিনি বলেন,৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো পুনর্গঠন হবে,রাজনৈতিক বৈষম্য দূর হবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তাই তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি নতুন ও সমৃদ্ধ।

অপরাধীদের বিচার আইনের মাধ্যমে করা হবে, তবে কোনো নিরপরাধ ব্যক্তি বা রাজনৈতিক কর্মী হয়রানির শিকার হবে না।
উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য ভুইয়া মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে। তাদের নেতারা অতিতে ঝুলুম করেছে তাদের বিচার রাষ্ট্র করবে। কোন ভাবেই বিএনপির নেতাকর্মীরা আইন হাতে নেবেন না। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা,ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, ঢাকা মহানগর আইনজীবী সমিতির সভাপতি মো. হাফিজুর রহমান রবি,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ্,সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনোয়ার হোসেন সরকার নোমান,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসাইন বেলাল,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম।

অনুষ্ঠানে ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মহন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন দিনু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি তাজুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক ওমর ফারুক খন্দকার, স্বেচ্ছাসেবক নেতা কাউসার হোসেন বাবলু প্রমুখ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন