প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় বৃদ্ধা মমতাজ হত্যার ঘটনায় গ্রেপ্তার এক: মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগমকে (৬৫) হত্যা করার ঘটনায় আবদুল কাদের (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) বিকালে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত কাদের উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে। তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে একা থাকা বৃদ্ধা মমতাজ বেগমকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে রান্নাঘরের পাশে পাতার স্তূপে মরদেহ চাপা দিয়ে রাখা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে সোহেল প্রধানীয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তার হওয়া কাদেরের কাছ থেকে নিহতের মোবাইল ফোন পাওয়া গেছে। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে হত্যার মূল রহস্য উদঘাটন এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন