প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৫

চাঁদপুরের মতলব উত্তরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে এ তথ্য জানান চাঁদপুরের আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

 

তিনি বলেন, সকাল ১০টার দিকে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার রামদাশপুর এলাকা থেকে একটি ৯ এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি অ্যামোনিশন উদ্ধার করা হয়।

তবে যৌথবাহিনী টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্ত্র, গুলি ও অ্যামোনিশন মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন