প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

২৪ জুন রাতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটকের রিচার্জ সেবা

চা
প্রকাশিত: ২৩ জুন, ২০২৫

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের রিচার্জ সেবা ২৪ জুন ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে। ওইদিন রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত টেলিটকের সব নম্বরে কোনো ধরনের রিচার্জ করা যাবে না।

রোববার (২২ জুন) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের জন্য আরও দ্রুতগতির ও সাশ্রয়ী মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে টেলিটক তাদের প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই এই সময়সীমার মধ্যে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

টেলিটক কর্তৃপক্ষ এ কারণে গ্রাহকদের যেকোনো সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

উল্লেখ্য, টেলিটক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর, যা ২০০৪ সালে যাত্রা শুরু করে। এটি মূলত, সরকারি ও শিক্ষার্থীসহ নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। এছাড়া, সরকারি বিভিন্ন ডিজিটাল সেবায়ও টেলিটকের বিশেষ অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষাখাতে বিভিন্ন পরীক্ষার আবেদনসহ নানা কার্যক্রম পরিচালনায় টেলিটকের সিম ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে নেটওয়ার্ক বিস্তৃতিসহ ডিজিটাল সেবার মান উন্নয়নে রাষ্ট্রীয় মালিকানাধীন এই অপারেটর একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন