প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ক্ষমতায় আসলে চাঁদপুরে ইঞ্জিনিয়ারিং কলেজও হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন, ২০২৫

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের-২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন শনিবার সকালে কলেজের গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

জেলা বিএনপির সভাপতি বলেছেন, ‘এ কলেজটির আশেপাশের পরিবেশ খুব সুন্দর। এ কলেজে শিক্ষার্থীদের জন্যে অনেক কিছুই রয়েছে। কলেজের শিক্ষার্থীরা যদি ভালো রেজাল্ট করতে পারে, তাহলে কলেজের সুনাম বেড়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, এর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা যতো বেশি শিক্ষিত হবে, ততো বেশি বালিয়ার উন্নয়ন হবে। তোমরা এই কলেজ থেকেই সুন্দরভাবে পাস করলে তোমাদের জন্যে রয়েছে চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুুর সরকারি কলেজ ও চাঁদপুর মেডিকেল কলেজ। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে চাঁদপুরে ইঞ্জিনিয়ারিং কলেজও হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, ‘পরীক্ষার সময় যেন কেউ নকলের আশ্রয় না নেয়। নকল করলে মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়বে। মনে রাখতে হবে, বেসিক না জানা থাকলে উন্নতি করা যাবে না।’

কলেজ পরিচালনা পষদের সভাপতি ও চাঁদপুুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী ইয়াসিন মিয়াজী। কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সহকারী অধ্যাপক এবিএম শাহআলম টিপু, পরিচালনা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী সীমা ইসলাম হ্যাপী, কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী উম্মে জামিলা প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আজহার উদ্দিন, জেদ্দা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক কলেজ পরিচালনা পরিষদের সদস্য হাফিজুর রহমান ঢালী সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন