প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ১৩ জনকে ব্ল্যাক বেল্ট ও সনদপত্র প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন, ২০২৫

চাঁদপুরে সোতোকান কারাতে সেন্টারের আয়োজনে ১৩ জন শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কারাতে প্রশিক্ষক সাহাবুব পলাশের সঞ্চালনায় ও প্রধান প্রশিক্ষক মো. জসীম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কারাতে ফেডারেশনের কোচ মইনুল হোসেন এবং সোতোকান কারাতে সেন্টারের উপদেষ্টা, সাংবাদিক আলম পলাশ।

সম্প্রতি ঢাকায় জাতীয় কারাতে ফেডারেশন আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই ১৩ জন শিক্ষার্থী ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এর মাধ্যমে সোতোকান কারাতে সেন্টার থেকে এ পর্যন্ত মোট ২০ জন ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন।

ব্ল্যাক বেল্টপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—অথৈ সাহা, ফাহিম আহমেদ, মুবাছির রহমান মোন্তাছির, মো. ফারুক হোসেন, শাজাদাত গাজী, খাদিজা আক্তার, মাইশা, মাসনুন জারা, আইরিন সুলতানা, তাপসি রাবেয়া জামান ইচ্ছা, বিনায়ক সাহা, সুমাইয়া আক্তার ও মানসী মৃন্ময়ী জামান মেঘ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন