প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ছাত্রশিবিরের উদ্যোগে মেহের ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন, ২০২৫

“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫-এর অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১ জুন থেকে শুরু হওয়া এই মাসব্যাপী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান।
কর্মসূচিতে চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ এবং কলেজ চত্বরে রোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. উসামাহ রাইয়ান বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার দায়িত্ব নয়, এটি একটি ইবাদতও বটে। শিবির পরিবেশবান্ধব ও জনসচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের প্রতিটি অঞ্চলে এ কর্মসূচি পরিচালনা করছে।”
চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল বলেন, “আমরা প্রত্যাশা করি, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি হবে এবং তারা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে।”
এই বৃক্ষরোপণ অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় কেন্দ্র এবং জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন