শাহরাস্তি পৌরসভা ২৫ – ২৬ অর্থবছরে ৬৫ কোটি ৫৪ লক্ষ ৫৮ হাজার ৫২৪ টাকার বাজেট ঘোষণা শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
এবারের বাজেটে আয় দেখানো হয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা।
মূলবাজেট উপস্থাপন করেন শাহরাস্তি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা
তিনি তার বক্তব্যে বলেন এবারের বাজেটে উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে, তথা রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, পানি, বিদ্যুৎ এর লাইন নির্মাণ ও পুনঃ নির্মাণ এর বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
পৌরবাসীর অধিকার নিশ্চিত করতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান , থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, সমাজ সেবা কর্মকর্তা আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল,
পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান।
উপজেলা পরিষদের অফিস সহকারি শাহাবুদ্দিনের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভা কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, শাহরাস্তি প্রেসক্লাব, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।