প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জসিম উদ্দিন
প্রকাশিত: ১৯ জুন, ২০২৫

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে মিলাদ, দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হোসাঈনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯ জুন) কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সভায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য ফজলুর রহমান।

সহকারী অধ্যাপক তৌহিদা আকতারের উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. মাকছুদুর রহমান, মো. বেলাল হোসেন, নাজমা আক্তার, শ্রীকৃষ্ণ দে, মো. সেলিম মিয়া, প্রভাষক মো. হারুন অর রশিদ, মোহাম্মদ আল ফয়সাল, মো. আতিকুর রহমান ও মো. ইব্রাহিম গাজী প্রমুখ।

এসময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাসরুর আহসান মারুফ, সুমাইয়া আক্তার, আব্দুর রাজ্জাক ও আব্দুর রাহীম, অধ্যয়নরতদের মধ্যে নাজ আরিয়া তানহা,তাহিয়া আক্তার ও মহিমা দেবনাথ প্রমুখ। বক্তব্য শেষে দোয়া-মাহফিল পরিচালনা করেন, কলেজ মসজিদের ইমাম মাও.হাবিবুর রহমান।

অনুষ্ঠানে কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য মো. মাহমুদ আহমেদ মিঠু, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য অহিদুল ইসলাম চৌধুরী মোহনসহ অন্যান্য অতিথিবৃন্দ,ভূমিদাতা পরিবারের সদস্য, প্রভাষক কামরুল হাছান,কলেজের শিক্ষক বিদায়ী পরীক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন