সৌদি আরবের রাজধানী রিয়াদে সিগারেট খাওয়া কে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে কুমিল্লা মুরাদনগর উপজেলার কবির।
কবির ভূঁইয়া (৫৫) নামের কুমিল্লা প্রবাসীকে মারধর করে নোয়াখালীর পলক নামের যুবক ।
ঘটনার পর দিন আহত কবির ভুইঁয়ার অবস্থার অবনতি দেখে ঐ যুবক রুম ছেড়ে পালিয়ে যায়। ব্যাপক মারধরের কারনে কবির ভূঁইয়ার শারীরিক সহ কিডনিতে সমস্যা দেখা দেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। আহত কবির ভূঁইয়া গতকাল মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে নিহতের ভাতিজা পলাতক সাইফুল ইসলাম পলক এর নামে রিয়াদের স্থানীয় থানায় একটা মামলা দায়ের করেন। পলাতক পলক এর বাবার নাম মোঃ সেলিম
তার গ্রামের বাড়ি পশ্চিম শোলকিয়া, ৬ নং ওয়ার্ড ,সুধারাম ,করমুলা বাজার , নোয়াখালী।
অন্যদিকে নিহত কবির ভুইয়ার (৫৫) গ্রামের বাড়ি মোহামদপুর, শ্রীকাইল ইউনিয়ন , মুরাদনগর, কুমিল্লা।