প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে সড়কের দুই পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে উঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ।

 

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের বার বার বলা হলেও স্থাপনা সরিয়ে নেয়নি। তাই যানজট নিরসন ও জনসাধারণের চলাচলের জন্য সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হচ্ছে।

উপজেলার শাহরাস্তি গেট ও কালিয়াপাড়া এলাকায় সব মিলিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন