প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ১৮০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
প্রকাশিত: ১৭ জুন, ২০২৫

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জেলিযুক্ত ১৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, ‘হরিনা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহনে চেকিং করা হয়। একটি পরিবহন থেকে ১৮০ কেজি জেলিপুশ করা চিংড়ি জব্দ করা হয়। সকালে জব্দ করা চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।’

কোস্টগার্ড চাঁদপুর সদর টিম এবং সদর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রসহকারী মো. জামিল এই অভিযানে অংশগ্রহণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন