প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে রফরফ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ভাসমান হকারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চ ঘাট এলাকায় মেঘনা নদীতে ট্রলার ডুবে এক ভাসমান হকারের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আলী হোসেন মৃধা (৫০), তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর মৃধা বাড়ি গ্রামের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় আলী হোসেনসহ ৭-৮ জন যাত্রী একটি ছোট ট্রলারে করে মোহনপুর ঘাট থেকে ঢাকাগামী ‘রফ রফ ০৭’ লঞ্চে উঠার চেষ্টা করছিলেন। এ সময় লঞ্চের ধাক্কায় ছোট ট্রলারটি ডুবে যায়। পরে ‘রফ রফ ০৭’ লঞ্চ থেকে বয়া ফেলে এবং ঘাটে থাকা অন্যান্য ট্রলার গিয়ে ট্রলারের যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।

উদ্ধার করার পর আলী হোসেনকে অসুস্থ অবস্থায় স্থানীয়রা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মতলব উত্তর থানার একটি সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন