প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে দু’দিনে ৩৩৪ গাড়ি তল্লাশি, জরিমানা আড়াই লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন, ২০২৫

চাঁদপুরে গত দুই দিনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৩৩৪টি যানবাহন থেকে ২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের প্রধান সড়কে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেল, ছোট, মাঝারি ও বড় আকারের যানবাহন থেকে এসব জরিমানার অর্থ আদায় করা হয়। এর আগে বুধবারও ঠিক একইভাবে সেনাবাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নেয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. মোহাম্মদ জাবিদ হাসান জানান, ফিটনেস, লাইসেন্স এবং হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল ও যানবাহন চালনার অভিযোগে ৩৩৪টি যানবাহন থেকে নগদ ২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুধু তাই নয়, বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে চালকদের জরিমানার অর্থ গুণতে হয়।

 

তিনি আরও জানান, কেবলমাত্র জীবনের নিরাপদ ও দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কের কয়েকটি জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়। আগামীদিনেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর দায়িত্বশীল এই কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীকে এসব কাজে সহযোগিতা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন