এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। এই সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশব্যাপী ফুটবলের যে উন্মাদনা শুরু হয়েছে এই উন্মাদনা আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। এই জাতীয় আয়োজন আমরা আগামীদিনে উপজেলাব্যাপী করবো। আমরা তরুণদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে চাই। আমরা মনে করি খেলাধুলায় তরুণদের অংশগ্রহণ যত বাড়বে ততই এই দেশ সুন্দর হবে।
এইসময় তিনি বলেন, তরুণদের রক্তের বিনিময়ে এনসিপি নামের যে নতুন স্বপ্নের জন্ম হয়েছে, এই স্বপ্নকে সফল করতে হবে। সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। যারা সংস্কার করতে বাধা দিবে আমরা তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা বাংলাদেশকে নতুন রূপে গড়ে তুলবো।