প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরের বড় স্টেশনে দর্শনার্থীর ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন, ২০২৫

চাঁদপুর তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে মেতে উঠেছে দর্শনার্থীরা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন।

 

সোমবার (৯ জুন) বিকেলে সরেজমিনে দেখা গেছে, ঈদ আনন্দ উদযাপনে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে। আবার বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাও কম নয়। স্মৃতির পাতায় কেউ তুলে রেখেছেন ছবি। কেউবা মেতেছেন আড্ডায়। কেউ কেউ ট্রলার বা নৌকা নিয়ে ঘুরে আসছেন মিনি কক্সবাজার নামে মেঘনার বালুচরে। কেউবা তার শিশুকে নিয়ে নাগর দোলা এবং চরকি ঘোড়ায় চড়ে আনন্দ দিচ্ছেন।

সাদ্দাম হোসেন নামেন এক দর্শনার্থী বলেন, বছরের পুরো সময় পেশাগত কাজে ব্যস্ত থাকতে হয়। তবে দুটি ঈদে পরিবারকে সময় দিতে হয়। যার জন্য পরিবার নিয়ে তিন নদীর মোহনায় চলে আসছি। এখানকার প্রাকৃতিক দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। পুরো বছর জুড়ে এখানে মানুষের সমাগম ঘটে।

ক্ষুদে শিক্ষার্থী তামান্না বলেন, বাবা-মার সঙ্গে ঘুরতে বের হয়েছি। বড় স্টেশন মূল হেঁটে এসে নৌকায় চলেছি ঘুরাতে উঠেছি। বেশ ভালো লেগেছে আমাদের। ঘুরতে বের হলে বাবা আমাদের এ নদীর পার নিয়ে আসেন।

 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঈদের ছুটিতে মানুষ পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যান। মানুষ যাতে নির্বিঘ্নে বিনোদন কেন্দ্রের সময় কাটাতে পারেন তার জন্য পুলিশের পক্ষ থেকে স্পটগুলোতে পুলিশ প্রধান করা হয়েছে। এছাড়া ঈদ কেন্দ্রীয় সার্বক্ষণিক মোবাইল টিম টহল নজরদারি রয়েছে। আশাকরি মানুষ হয়রানি এবং দুর্ভোগ ছাড়াই ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন