প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে হত্যা মামলার আসামি নাজমুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৫

মতলব উত্তরে আলোচিত খবির হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাজমুল হুদাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৭ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার সরদার কান্দি গ্রামে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার নাজমুল (২৫) উপজেলার মান্দারতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে।


মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এই মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত বছরের ১ নভেম্বর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সলিমউল্লাহ লাভলুর ভাতিজা ও অটোরিকশা চালক খবির উদ্দিন দুর্বৃত্তদের হাতে খুন হন। হত্যার পর তার মরদেহ স্থানীয় একটি খালের পাশে ফেলে রাখা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাসুদা আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় মোট ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সলিমউল্লাহ লাভলুকেও বিগত ২০২২ সালের ১ নভেম্বর খুন করা হয়েছিল।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবির হত্যা মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন