প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ প্রচেষ্টার সভাপতি ডেভিড, সাধারণ সম্পাদক সাইফুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৫

হাজীগঞ্জে ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক সংগঠন “প্রচেষ্টা” এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৮ জুন) সন্ধ্যায় প্রচেষ্টা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সভ্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ সাজ্জাদ রশিদ ডেভিড ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এসময় প্রচেষ্টার সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সামাজিক সংগঠন প্রচেষ্টা সদস্যদের নিজস্ব অর্থায়নে সামাজিক, মানবিক, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিকমূলক কার্যক্রম করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন